বকশীগঞ্জে রিকশা চালকের গাছ কেটে নিয়েছে প্রভাবশালীরা

S M Ashraful Azom
বকশীগঞ্জে রিকশা চালকের গাছ কেটে নিয়েছে প্রভাবশালীরা


বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে এক রিকশা চালকের বাড়ি ভিটার বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়া ও একই সঙ্গে তার বাড়ির জমি জোর পূর্বক দখল করার পায়তারা চলছে মর্মে অভিযোগ উঠেছে। 

এ নিয়ে বিপাকে পড়েছেন ওই রিকশা চালক। তিনি এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের মৃত দারাজ উদ্দিনের ছেলে ওমর কাদিরের সাথে একই গ্রামের প্রভাবশালী বদি শেখের ছেলে ফকির আলী, করিম মিয়া, আলমাছ আলী গংয়ের একখন্ড জমি নিয়ে বিরোধ চলে আসছে। 

২০ বছর আগে ওমর কাদির ওই জমির ক্রয় করে বসত ভিটা ও ঘর বাড়ি স্থাপন করে বসবাস করে আসছেন। বসত ভিটার সীমানায় বিভিন্ন প্রজাতির কাঠের কাছ , বরই, কাঠাল গাছ রোপন করেছেন।

সম্প্রতি জীবন জীবিকার তাগিদে ওমর কাদির ঢাকায় রিকশা চালাতে গেলে ওই প্রভাবশালীরা গত ২১ ফেব্রæয়ারি সকাল ৮ টার দিকে জোরপূর্বকতার দখলের জমির বিভিন্ন প্রজাতির ৪০ হাজার টাকা মূল্যের গাছ কেটে নেন। বিষয়টি জানতে পেরে ঢাকা থেকে বাড়িতে চলে আসেন ওমর কাদির ।


পরে গাছ কাটার ব্যাপারে ওই প্রভাবশালীদের কাছে জানতে চাইলে উল্টো তাকে হুমকি ধামকি দেওয়া হয়। থানায় অভিযোগ দিলে পাল্টা মামলা ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করা হয়। 

এঘটনায় ২২ ফেব্রæয়ারি ওমর কাদির বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন । থানা পুলিশ বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছেন। 

এ বিষয়ে ভুক্তভোগী ওমর কাদির জানান , তারা আমার জমির গাছ কেটে নিয়েছেন এবং  আমার জমি বেদখলের পায়তারা করছেন। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
   



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান