বকশীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

S M Ashraful Azom
বকশীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা


বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ওই শিশুর বাবা। 



জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়া গ্রামের এক ভ্যান চালকের শিশু কন্যা (৫) কে ৭ মার্চ দুপুরে একই গ্রামের দুলু মিয়ার লম্পট ছেলে সাইফুল ইসলাম তার নিজ বাড়ির একটি ঘরে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। 



এ সময় শিশুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সাইফুল ইসলাম দ্রæত পালিয়ে যায়। 




এঘটনা জানাজানি হলে সোমবার রাতে সাইফুল ইসলামকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ওই শিশুর বাবা।

 

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট জানান, শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 
  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান