রাজিবপুরে আগুনে পুড়ে ৩ জন অগ্নিদগ্ধ

S M Ashraful Azom
রাজিবপুরে আগুনে পুড়ে ৩ জন অগ্নিদগ্ধ


শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রাজিবপুর করাতি পাড়া গ্রামে ইসমাইল এর বাড়িতে আগুনে পুড়ে ১টি গোয়ার ঘর, ২টি গরু, ২টি ছাগল পুড়ে ছাই হয়েছে। অপর দিকে আগুনে পুড়ে ৩ জন অগ্নিদগ্ধ হয়েছে।

শুক্রবার (৫ মোর্চ) সন্ধা ৭ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ইসমাইলসহ স্থানীয় প্রতিবেশীরা। 

ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, আগুনে ঝলসে গেছে ওই পরিবারের ইসমাইলের মা জবেদা বেগম (৮০), মেয়ে আছমা খাতুন (৩২) এবং নাতী আরিফ হাসানসহ তিনজন। 

পরে তাদের রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ভর্তি করানো হয়। শনিবার তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা: শাফিউল আলম সজিব উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে ডা: শাফিউল আলম সজিব জানান, বৃদ্ধ জবেদার শরীরের ১৮ ভাগ, আছমার শরীরের ১০ ভাগ এবং শিশুটির শরীরের ৩০ ভাগ পুড়ে গেছে।
  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান