প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জয়পুরহাটে আনন্দ র‌্যালি

S M Ashraful Azom
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জয়পুরহাটে আনন্দ র‌্যালি


জয়পুরহাট সংবাদদাতা: ধান, চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক প্রতিনিধি সম্পৃক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ‘আনন্দ র‌্যালি’ করেছে জয়পুরহাট জেলা কৃষক লীগ।

মঙ্গলবার সকালে জয়পুরহাট পৌরসভা চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এবং সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবদেন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডঃ ফিরোজা চৌধুরী-এপিপি, সাধারণ সম্পাদক জালাল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহুরা বেগম, দপ্তর সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম সহ সংগঠনের নেতাকর্মীরা।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান