কুড়িগ্রামের কচাকাটায় ট্রলি থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু

S M Ashraful Azom
কুড়িগ্রামের কচাকাটায় ট্রলি থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু


ডা. জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় জমি চাষ করা ট্রলি থেকে নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বল্লভের খাস ইউনিয়নের কচাকাটা মাদারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম হাবিবুর রহমান (৫)। সে মাদারগঞ্জের বকুলতলা গ্রামের সাজু খাঁর ছেলে। পুলিশ ও এলাকাবাসীরা জানায়,ওই এলাকায় সোমবার দুপুরে তার জেঠা রাজু খাঁয়ের ট্রলি দিয়ে নিজের জমি চাষ করতে গিয়ে সেই ট্রলির ওপর শিশু হাবিবুরকে তুলে নেন।এ অবস্থায় জমি চাষ করতে গিয়ে শিশুটি ট্রলি থেকে মাটিকে পড়ে ট্রলির লাঙলের ফলায় ঢুকে। সেখানে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে কচাকাটা থানার ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান