আসছে ৩০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী

S M Ashraful Azom
আসছে ৩০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী


সেবা ডেস্ক: গতকাল শনিবার বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী ১৯ অক্টোবর সোমবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। 

আগামী ৩০ অক্টোবর শুক্রবার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। শনিবার (১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) নবুয়তের সিলসিলায় শেষ নবী। তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। 

মুসলমান সম্প্রদায় দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। বছর ঘুরে এলো আবার সেই দিন।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান