বকশীগ‌ঞ্জে দে‌লোয়ার বিএস‌সির ই‌ন্তেকাল

S M Ashraful Azom
বকশীগ‌ঞ্জে দে‌লোয়ার বিএস‌সির ই‌ন্তেকাল

শামীম তালুকদার: জামালপুর বকশীগঞ্জ উপ‌জেলার সাধুরপাড়া নিবা‌সি প্রধান শিক্ষক মোঃ দে‌লোয়ার হো‌সেন মোল্লা ই‌ন্তেকাল ক‌রে‌ছেন। ইন্না‌লিল্লাহি ওয়া ইন্না ইলা‌হি রাজিউন। আজ র‌বিবার সন্ধ‌্যা ৬:০০ ঘ‌টিকায় মরহু‌মের নিজ বা‌ড়ি‌তে ই‌ন্তেকাল ক‌রেন। মৃত‌্যুকা‌লে বয়স হ‌য়ে‌ছিল ৫২ বছর। তি‌নি ৩ ছে‌লে, ১ কন‌্যা ও স্ত্রীসহ অসংখ‌্য ছাত্রছাত্রী রে‌খে গে‌ছেন।

মরহু‌মের জানাযা নামাজ আগামীকাল সোমবার সকাল ৯:০০টায় তার নিজ বাড়ি সাধুরপাড়া মোল্লা বাড়িতে অনুষ্ঠিত হবে।

শিক্ষকতার জীব‌নে তি‌নি গোপালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ে গনিতের শিক্ষক হিসাবে শিক্ষকতা শুরু করেন। এরপর ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়, মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ে বি‌ভিন্ন প‌দে বিএস‌সি শিক্ষক হিসা‌বে শিক্ষকতা ক‌রেন।

সবশেষ‌ে নিলাক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।বকশীগঞ্জ উপ‌জেলায় বিএসসি শিক্ষক হিসা‌বে তিনি সুনাম অজর্ন ক‌রে‌ন।

উ‌ল্লেখ‌্য দীর্ঘদিন যাবৎ বহুমূত্র ও কিডনিসহ নানা জ‌টিল রো‌গে আক্রান্ত ছিলেন। মরহুম‌ের মৃত‌্যু‌তে সহকমী, ছাত্রছাত্রীবৃন্দের মা‌ঝে শো‌কের ছায়া নে‌মে এসেছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান