ভুঞাপুরে বন্যার পানিতে ডুবে অটোভ্যান চালকের মৃত্যু

S M Ashraful Azom
ভুঞাপুরে বন্যার পানিতে ডুবে অটোভ্যান চালকের মৃত্যু

সেবা ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. জুব্বার আলী মন্ডল (৬০) নামে এক বৃদ্ধ অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাঁশি গ্রামের মৃত নবাব আলী মন্ডলের ছেলে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ৩ টার দিকে উপজেলার ওই গ্রামে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় জুব্বার মন্ডরের বড় ভাই মো. রুস্তম আলী বলেন, বাড়ি থেকে বন্যার পানি ভেঙে গোবিন্দাসী বাজারে যাচ্ছিল। ধারণা করছি পা পিছলে পড়ে গিয়ে ডুবে যায়। পরে আমার চাচাসহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়।

নিহতের চাচা মো. শাজাহান মন্ডল বলেন, আমি পানি ভেঙে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলাম। পথিমধ্যে পায়ের সাথে ধাক্কা লাগলে ভয়ে ডাক-চিৎকার করলে অন্যান্যদের সহযোগিতায় উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান