বকশীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

S M Ashraful Azom
বকশীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার সাড়ে ৯ টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের কুলুবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম পুরান বাট্টজোড় গ্রামের ফছি উদ্দিনের ছেলে।

জানা গেছে, রফিকুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে পাশ্ববর্তী বাট্টাজোড় নতুন বাজারে যাচ্ছিলেন পেছন থেকে একটি বাস হঠাৎ তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় এ সময় রফিকুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। রাজধানী সার্ভিস লিমিটেড নামে যাত্রীশূন্য ওই বাসটি ঢাকা থেকে রৌমারী যাচ্ছিলেন বলে পুলিশ জানায়।

বকশীগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক খোরশেদ আলম জানান, খবর পেয়ে তারা বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছেন। তবে তারা কাউকে গ্রেপ্তার করতে পারেন নি।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান