জামালপুরে শতাধিক ইয়াবাসহ আটক-২

S M Ashraful Azom
জামালপুরে শতাধিক ইয়াবাসহ আটক-২

মো. শাহ্ জামাল, জামালপুর: জামালপুরে শতাধিক ইয়াবাসহ ২জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি’র প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

  বিজ্ঞপ্তিতে উল্লেখ, ১৩ এপ্রিল বেলা ১টার দিকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাংলাবাজার বিওপি’র বাংলাবাজার বিওপি’র হাবিলদার শ্রী উত্তম কুমার রায় এর নেতৃত্বে বিজিবির টহলদল গোয়ালগ্রাম এলাকায় অভিযান চালিয়ে নটানপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে মোঃ মোঃ ফরহাদ হোসেন (২৩) এবং হান্নান মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৫)কে ১০৭ পিস ইয়াবাসহ আটক করে। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল সেট, ১টি ভ্যানগাড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৭৪,৫০০ টাকা। আটককৃতকে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান