বিমানের জানালা গোলাকার কেন? জানেন কি!

S M Ashraful Azom
বিমানের জানালা গোলাকার কেন জানেন কি!
সেবা ডেস্ক: আপনারা অনেকেই দেশ-বিদেশে যাওয়ার জন্য বিমানে উঠেছেন নিশ্চয়। খেয়াল করে কখনো বিমানের জানালাগুলো দেখেছেন কি? বিমানের জানালাগুলো সব সময় গোলাকার হয়।

কখনো কি চিন্তা করে দেখেছেন বিমানের জানালা গোলাকার কেন হয়? চলুন আজ জেনে নেয়া যাক এর রহস্যটি-

বিমানের আকার নিয়ে বহুকাল থেকেই নানা পরীক্ষা-নিরীক্ষা চলে এসেছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বারবার বদলাতে হয়েছে বিমানের জানালার আকারও। আগে বিমানের জানালা ছিল চার কোণা।

১৯৫৩ সালে দু’টি ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা যান ৫৬ জন যাত্রী। এর অনুসন্ধানে ইঞ্জিনিয়াররা বুঝতে পারেন যে দুর্ঘটনার আসল কারণ বিমানের জানালা।

আসলে চার কোণা জানালার ৪টি কোণ থাকায় বায়ুর চাপ অনেক বেশি হয়। জানালার উপরে সমান ভাবে বায়ু চাপ দেয় না। কোণগুলিতেই চাপ বেশি থাকে। ফলে জানালা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে ঘটতে পারে বিমান দুর্ঘটনা।

জানালা গোলাকার হলে জানালার উপরে বায়ুর চাপ সমান ভাবে ছড়িয়ে পড়ে। তাতে জানালা ভেঙে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনাও থাকে না। তাই বিমানের জানালা সব সময় গোলাকার হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান