ফেরারী নিয়ে আসছে তানহা

S M Ashraful Azom
ফেরারী নিয়ে আসছে তানহা
সেবা ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা তানহা মৌমাছি। পরিচালক শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালী পর্দায় আত্মপ্রকাশ করেন। ইতিমধ্যেই তার ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমা গুলো মুক্তি পেয়েছে। সবশেষ তাকে উত্তম আকাশ পরিচালিত শাকিব খান অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারর্ফম করতে দেখা গিয়েছে।
সম্প্রতি তানহা নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘ফেরারী’। ছবিটি পরিচালনা করবেন হাবিব খান। নতুন এই ছবিতে পুলিশের এসপি চরিত্রে অভিনয় করবেন।

নতুন ছবির প্রসঙ্গে তানহা মৌমাছি বলেন, ছবির গল্পটি যখন শোনায় ভালো লাগেছে। তাই কাজটি করার আগ্রহ দেখাই। নতুন বছরে ছবিটির শুটিং শুরু হবে। আশা করি রোমান্টিক-অ্যাকশন ঘরানার এই ছবির মাধ্যমে দর্শক নতুন কিছু দেখতে পাবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান