কুতুবপুর বাজার, কোটি টাকার কলার হাট

S M Ashraful Azom
কুতুবপুর বাজার, কোটি টাকার কলার হাট
সেবা ডেস্ক: টাঙ্গাইলের সবচেয়ে বড় কলার হাট সখীপুর উপজেলার কুতুবপুর বাজার। এ হাটে প্রতি সপ্তাহে প্রায় কোটি টাকার কলা বিক্রি হয়।

সপ্তাহে দুইদিন কলার হাট বসে কুতুবপুর বাজারে। শনিবার বিকেল থেকে রোববার সকাল এবং মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত চলে হাট। এখানে টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন স্থানের ব্যাপারীরা এ হাটে কলা নিয়ে আসেন।

ব্যাপারীরা জানান, প্রতি সপ্তাহে এ হাটে ৫০-৬০ ট্রাক কলা আসে। প্রতি কাদি কলা ১৫০-৫০০ টাকায় বিক্রি হয়। তবে কাদি, স্বাদ ও মানভেদে দাম ওঠানামা করে।

কলা ব্যবসায়ী ফজল মিয়া জানান, ছোট আকারের কলা প্রতি কাদি ১৫০ টাকা, মাঝারি আকারের কাদি তিনশ টাকা, বড় আকারের কাদি ৪৫০-৫০০ টাকায় বিক্রি হয়।

পাথারপুরের কলাচাষি আবদুর রউফ মিয়া জানান, সাড়ে চার বিঘা জমিতে এক হাজার পাঁচশ গাছ লাগিয়েছেন। এ বছর খরচ বাদেই প্রায় তিন লাখ টাকা লাভ হবে।

কুতুবপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. মজিবুর রহমান ফকির বলেন, সারাদেশে এ হাটের কলার ব্যাপক চাহিদা রয়েছে। প্রতি সপ্তাহে প্রায় কোটি টাকার কলা বিক্রি হয়।। ব্যাপারীদের নিরাপত্তা ও কলার সংরক্ষণাগার স্থাপন করা হলে বেচাকেনা আরো বাড়বে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার কলার বাম্পার ফলন হয়েছে। মান ও স্বাদ ভাল থাকায় কুতুবপুরের কলার ব্যাপক চাহিদা রয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান