জামালপুরে যক্ষ্মা নিয়ন্ত্রণ র্শীষক মতবিনিময় সভা

S M Ashraful Azom
জামালপুরে যক্ষ্মা নিয়ন্ত্রণ র্শীষক মতবিনিময় সভা
জামালপুর সংবাদদাতা : জামালপুরে সাংবাদিকদের সাথে যক্ষা নিয়ন্ত্রণ শীর্ষক মতবিনিময় সভা ২ ডিসেম্বর পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যক্ষ্মা নিরোধ সমিতির (নাটার)  জামালপুর জেলা শাখা এর আয়োজন করে। 
জেলা নাটাবের সভাপতি ও দীপ্ত টিভির সাংবাদিক তানভীর আহমেদ  হীরা এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ গৌতম রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদা, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি-বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী, চ্যানেল ২৪ ও সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, নিউনেশন-ইত্তেফাকের সাংবাদিক শাহ্ জামাল, ইউএনবির সাংবাদিক বজলুর রহমান প্রমুখ।
বক্তরা বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে সরকার নানা মুখী কর্মসুচি হাতে নিয়েছে।  যক্ষ্মা  চিহিৃত করতে সরকার ঘোষিত  সেবা কেন্দ্রগুলো গিয়ে চিকিৎসা নিতে আহবান জানান। পাশাপাশি সর্ম্পূন বিনা মুল্যে সরকারী অর্থায়নে যক্ষ¥া চিকিৎসা হয়ে থাকে। পরে গনমাধ্যম কর্মীদের প্রতি আহবান  জানানো হয় সমাজের প্রতিটি মানুষের কাছে এই তথ্যটি পৌছানো জন্য।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান