গাইবান্ধা শহীদ বুদ্ধিজীবী দিবসে ৪ বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

S M Ashraful Azom
গাইবান্ধা শহীদ বুদ্ধিজীবী দিবসে ৪ বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান
গাইবান্ধা জেলা প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ ১৪ ডিসেম্বর শনিবার দুপুরে গাইবান্ধা সরকারী মহিলা কলেজের আয়োজনে “মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল কাদের এর সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই জেলার চারজন বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধিত করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সংবর্ধনা গ্রহন করে বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামসুল আলম হীরু, বীর মুক্তিযোদ্ধা ও দায়িত্ব প্রাপ্ত কমান্ডার ওয়াশিকার মো: ইকবাল মাজু, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম হিরু, ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বাবু, অধ্যাপক খন্দকার সারওয়ার হোসেন, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, প্রভাষক মিজানুর রহমান, কলেজের শিক্ষার্থী মেহেরিন হাবিবা তামান্না।

কলেজের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধাদের স্মৃতি গাঁথা কথাগুলো মনোযোগ সহকারে নিরবতা সহকারে শোনে। এর আগে অনুষ্ঠানের শুরুতে কলেজের বিএনসিসি ক্যাডেটরা মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার প্রদান করে।আলোচনায় অংশ নিয়ে বীরমুক্তিযোদ্ধারা তাদের ৯ মাস যুদ্ধকালিন সময়ের স্মৃতি চারণ করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান