শ্রীবরদীতে নানার বাড়ীতে পুকুরে ডুবে কন্যাশিশুর মৃত্যু

S M Ashraful Azom
শ্রীবরদীতে নানার বাড়ীতে পুকুরে ডুবে কন্যাশিশুর মৃত্যু
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি : শেরপুরে শ্রীবরদী উপজেলার বরইকুচি গ্রামে নানার বাড়ী বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। নিহত আমেনা খাতুন আনিকা (৬) শেরপুর সদরের চরশেরপুর গ্রামের আমির আলীর মেয়ে। পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর দমকল বিভাগের ডুবুরিরা ৪ ঘন্টা চেষ্টার পর ৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে পুকর থেকে তার মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ও দমকল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শিশু আনিকা তার মা’র সাথে বরইকুচি গ্রামের বাড়ীতে বেড়াতে আসে। বিকেলের দিকে উঠোনে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। বাড়ীর সামনে দু’টি বড় বড় পুকুর থাকায় স্বজনা সেই পুকুরের পানিতে ডুবে যাওয়ার সন্দেহ করে পুকুর দু’টিতে নেমে অনেক খোঁজাখুজি করলেও কোন সন্ধান মেলেনি। শুক্রবার ভোরে দমকল বিভাগের জামালপুরের ডুবুরি দলকে সংবাদ দেওয়া হলে ডুবুরি রফিকুল ইসলামের নেতৃত্বে পুকুর দু’টিতে অনুসন্ধান চালানো হয়। প্রায় ৪ঘন্টা চেষ্টার পর দুপুরের দিকে একটি পুকুর থেকে শিশু আনিকার লাশ উদ্ধার করে ডুবুরিরা।

জামালপুর দমকল বিভাগের স্টেশন অফিসার মো. নুরুজ্জামান বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ জানার পর পরই আমরা ছুটে আসি এবং উদ্ধার অভিযান চালানো হয়। প্রায় ৪ঘন্টা চেষ্টার পর ডুবুরিরা একটি পুকুর থেকে শিশু আনিকার লাশ উদ্ধার করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান