রৌমারী সীমান্তে অর্ধ কোটি টাকার গরু আটক করেছে বিজিবি

S M Ashraful Azom
রৌমারী সীমান্তে অর্ধ কোটি টাকার গরু আটক করেছে বিজিবি
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে গত ২ মাসে অবৈধ পথে আসা ভারতীয় ১’শ ৮০ টি গরু আটক করেছে বিজিবি। গত অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত এসব গরু আটক করা হয়।

বিজিবি সুত্রে জানা গেছে, উপজেলার দাঁতভাঙ্গা, সাহেবের আলগা, গয়টাপাড়া ও মোল্লারচর বিওপি ক্যাম্পের সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব গরু আটক করেন। অবৈধভাবে আসা ভারতীয় ১শ ৮০ টি গরুর মূল্য ৪৭ লাখ ৯০ হাজার টাকা। আটককৃত গরুগুলো রৌমারী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে। গরু ও সুপারিসহ অন্যান্য জমাকৃত মালামাল শুল্ক অফিস থেকে যথা নিয়মে নিলােেমর মাধ্যমে বিক্রয় করা হয়। এতে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় পাচ্ছে। যা বিগত মাসগুলোর চেয়ে সর্বচ্চ রাজস্ব আয়।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ জানান, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে চোরাচালানের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরো বলেন, সীমান্তে চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠায় গোয়েন্দা নজরদারীসহ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান