বকশীগঞ্জে নিরক্ষর ও ভিক্ষুকমুক্ত গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা

S M Ashraful Azom
বকশীগঞ্জে নিরক্ষর ও ভিক্ষুকমুক্ত গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জের পৌর এলাকার নয়াপাড়া গ্রামকে নিরক্ষর মুক্ত ও ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নয়াপাড়া হাফিজুর রহমান স্বতন্ত্র ইসলামীয়া ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে ২৩ নভেম্বর শনিবার দুপুরে মাদ্রাসায় ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী বীর প্রতীক (বার)।
সমাজ সেবক মোসাদ্দেকুর রহমান মানিকের সঞ্চালনায় এবং সমাজসেবক আবদুল হক মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় বক্তব্য রাখেন সাবেক সহকারী অধ্যাপক আফসার আলী, সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর , মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মওলানা ইছাহক আলী ,মনু মিয়া প্রমুখ।

বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড় গ্রামকে নিরক্ষর মুক্ত করার জন্য পুরুষ এবং নারীদের আলাদা আলাদা ভাবে সন্ধ্যাকালীন পাঠদান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামি ২১ ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগেই এই গ্রামকে এই গ্রামকে নিরক্ষর মুক্ত ঘোষনা করা হবে। অপরদিকে সকলের সহযোগিতায় গ্রামের ভিক্ষুকদের পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষুক মুক্ত করা হবে। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক , সাবেক শিক্ষক সভায় অংশগ্রহণ করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান