বকশীগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে কলেজ ছাত্র গ্রেপ্তার

S M Ashraful Azom
বকশীগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে কলেজ ছাত্র গ্রেপ্তার
বকশীগঞ্জ সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে ফেসবুক ও ম্যাসেঞ্জারে কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহরিয়ার ইসলাম শান্ত নামে (২২) এক কলেজ ছাত্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ওই কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত শাহরিয়ার ইসলাম শান্ত বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমার পাড় গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

জানা গেছে, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার ইসলাম শান্ত বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর গ্রামের এক কলেজ পড়–য়া ছাত্রীর (১৮) আপত্তিকর ছবি গোপনে মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেন।


এ নিয়ে ওই ছাত্রীর বাবা সম্প্রতি ঢাকা সাইবার ক্রাইম আদালতে অভিযোগ দিলে আদালত বকশীগঞ্জ থানার ওসিকে মামলা রুজু করতে আদেশ দেন। ওই আদেশের প্রেক্ষিতে বকশীগঞ্জ থানা পুলিশ ৭ অক্টোবর সোমবার রাতে মামলাটি রুজু করেন।

মামলা রুজুর পর গতকাল মঙ্গলবার দুপুরে অভিযুক্ত কলেজ ছাত্র শাহরিয়ার ইসলাম শান্তকে বকশীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হযরত আলী জানান, নগ্ন ছবি গুলো কিভাবে ধারণ করা হয়েছে তা তদন্তের মাধ্যমে জানা যাবে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলা রুজু করা হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান