উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে সংগঠন সুসংগঠিত করতে হবে

S M Ashraful Azom
উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে সংগঠন সুসংগঠিত করতে হবে
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তার ধারাবাহিকতা অব্যহত রাখতে প্রত্যন্ত অঞ্চলের সংগঠনকে সুসংগঠিত করতে হবে।

এগিয়ে চলা দেশে দলকে শক্তিশালী করে দলীয় কর্মকান্ড আরো গতিশীল করে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নত বিশ্বের দরবারে উপস্থাপন করতে হবে। সংগঠনের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার বিকালে জামালপুরের ইসলামপুরে চিনাডুলী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে শিক্ষাবিদ ও সমাজসেবক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ এ সব কথা বলেন।

চিনাডুলী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কাছিমা প্রি-ক্যাডেট স্কুল মাঠে ২নং ওয়ার্ড ত্রি বার্ষিকী সম্মেলনে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মফিজ উদ্দিন মাস্টার এতে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর ইউপি’র চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন,উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম,তথ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম,জেলা পরিষদ সদস্য ওয়ারেছ আলী, উপজেলা কৃষকলীগ সভাপতি তাছির উদ্দিন, বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আঃ মালেক, পাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার বাবুল,্ চিনাডুলী ইউপি’র চেয়ারম্যান আব্দুস ছালাম,সাবেক ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক জুয়েল উপস্থিত ছিলেন প্রমূখ।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদুল হকের সঞ্চালনায় সম্মেলনে উপজেলা, ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেয়।
একাধিক প্রার্থী হওয়ায় সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষনা স্থগিত রেখে সমঝোতার মধ্য দিয়ে সুরুজ্জামানকে সভাপতি পদে ঘোষনা দেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান