টাঙ্গাইলে ৪ জেএমবি সদস্যের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা

S M Ashraful Azom
টাঙ্গাইলে ৪ জেএমবি সদস্যের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা
সেবা ডেস্ক: টাঙ্গাইলে আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত চার জেএমবি সদস্যের একজনের যাবজ্জীবন কারাদন্ড এবং বাকি তিন জনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী চৌধুরী।

মামলা এজাহার সুত্রে এবং জেলা ও দায়রা জজ আদালতের পিপি এস আকবর খান জানান, ২০১৭ সালে নিষিদ্ধ ঘোষতি জেএমবির সক্রিয় তিন সদস্য বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের বল্লভ বাড়ি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে তারা সেখানে বোমা তৈরি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে বোমা তৈরির সরঞ্জামসহ জেএমবির তিন সদস্য এবং বাড়ির মালিককে আটক করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়।

সাক্ষী প্রমান শেষে আজ মঙ্গলবার টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী চৌধুরী মামলার প্রধান আসামী আবু ছাইদ সাংগঠনিক ছদ্ম নাম সবুজকে যাবজ্জীবন করাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন। বাকী দুই জন জুয়েল মিয়া সাংগঠনিক ছদ্ম নাম ওমর ফারুক এবং মোসলেম উদ্দিন সাংগঠনিক ছদ্ম নাম সোহেলকে সাড়ে চার বছর কারাদন্ড অনাদায়ে চার হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

একই সাথে বাড়ির মালিক আতাউর রহমান খান আসামিদের আশ্রয় দেয়ায় তাকে ২ বছর কারাদন্ড এবং দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।

তবে এই মামলায় রায় প্রদানের পূর্বে যে কয়দিন কারাভোগ করেছেন তা কর্তন করা হবে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি এস আকবর খান।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান