আসছে ৮ তারিখে স্বামীর পরিচয় প্রকাশ করবেন সানাই

S M Ashraful Azom
আসছে ৮ তারিখে স্বামীর পরিচয় প্রকাশ করবেন সানাই
সেবা ডেস্ক: আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। নানা কারণে গত এক বছর ধরে তোপের মুখে পড়েছেন তিনি। ব্রেস্ট ইমপ্লান্টেশন থেকে শুরু করে ইউটিউবে অশ্লীলতা ছড়ানোসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত বছর বিয়ের ঘোষণা দেন তিনি। জানিয়েছিলেন, সাবেক এক মন্ত্রীর সঙ্গে বাগদান হয়েছে।

কিন্তু স্বামীর পরিচয় জানাননি সানাই মাহবুব। তবে আগামী ৮ সেপ্টেম্বর, নিজের জন্মদিনের অনুষ্ঠানে স্বামীর পরিচয় প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।

সানাই বলেন, আমার জন্মদিন উপলক্ষে গুলশানের একটি অভিজাত হোটেলে বড়সড় পার্টি করবো। সেখানে আমার সব ভক্ত, বন্ধু-সহকর্মীদের বড় একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি। সিদ্ধান্ত নিয়েছি, স্বামী ও বিয়ের বিষয়টা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।

গাজী মাহবুবের ‘ভালাবাসা ২৪×৭’ চলচ্চিত্র মাধ্যমে ঢাকাই ইন্ডাস্ট্রিতে সানাইয়ের আগমন। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করলেও আলোর মুখ দেখেনি একটিও।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান