ধুনটে বিদ্যুৎস্পর্শে জেলের মৃত্যু

S M Ashraful Azom
ধুনটে বিদ্যুৎস্পর্শে জেলের মৃত্যু
রফিকুল আলম,ধুনট : বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পর্শে শুশীল কুমার হাওয়ালদার (৩৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত শুশীল হাওয়ালদার উপজেলার সদর ইউনিয়নের মালোপাড়া গ্রামের জুড়ান হাওয়ালদারের ছেলে। শনিবার দুপুর ১টার দিকে নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনদিন আগে শুশীল হাওয়ালদার তার বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছে। নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়ায় শনিবার সকালের দিকে সে তার ঘরে ওয়েরিংয়ের কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে সে অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গাজী সালাউদ্দিন বিদ্যুৎস্পর্শে শুশীল হাওয়ালদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান