সরিষাবাড়ীতে বন্যার্তদের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থের চেক বিতরণ

S M Ashraful Azom
সরিষাবাড়ীতে বন্যার্তদের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থের চেক বিতরণ
সেবা ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের জন্য দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের বরাদ্ধকৃত ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ অর্থের চেক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা দূর্যোগ ব্যাবস্থাপনা কার্যালয়ের বাস্তবায়নে সোমবার(৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ থেকে এসব বিতরণ করা হয়।

তথ্য মন্ত্রানালয়ের তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান এর নির্দেশনায় বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থের চেক বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ ঢেউ টিন ও গৃহ নির্মাণ বাবদ ৩ হাজার টাকার চেক বিতরণ করেন।

উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার বন্যায় ক্ষতিগ্রস্থ ৯১ জনকে ১ বান্ডেল করে ঢেউ টিন ও গৃহ নির্মাণ বাবদ ৩ হাজার করে টাকার চেক বিতরণ করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান