চাঁদপুরের একাদশ ক্লাবে অভিযান চালিয়ে আটক ৯

S M Ashraful Azom
চাঁদপুরের একাদশ ক্লাবে অভিযান চালিয়ে আটক ৯
সেবা ডেস্ক: চাঁদপুরের বাবুরহাট একাদশ ক্লাবে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে নয় জুয়াড়িকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে রোববার বিকেলে আদালতে পাঠায় পুলিশ।

আটকরা হলেন- সদর উপজেলার বাসিন্দা সুকমার কর রামু, চাঁদপুর পৌরসভার ১৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবরাজ চন্দ্র দাস, সদরের আশিকাটি ইউপির মো. আব্দুল মান্নান মাল, দক্ষিণ দাসদী গ্রামের ছিদ্দিক মিঝি, শিলন্দিয়া এলাকার ইমদাদুল হক পাটওয়ারী, সেলিম মিঝি, ইসমাইল শেখ, দুলাল ধর ও হোসেনপুর গ্রামের বশিল সৈয়াল।

চাঁদপুর মডেল থানার ওসি নামিস উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান