বাংলাদেশ জিডিপির প্রবৃদ্ধিতে শীর্ষে

S M Ashraful Azom
বাংলাদেশ জিডিপির প্রবৃদ্ধিতে শীর্ষে
সেবা ডেস্ক: ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত জিডিপিতে চলতি বাজার মূল্যে বাংলাদেশের প্রবৃদ্ধি সারাবিশ্বের মধ্যে সবার শীর্ষে রয়েছে। স্পেক্টেটর ইনডেক্স-২০১৯-এর প্রকাশিত তথ্য থেকে এ খবর জানা যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত আলোচনা হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘বর্তমান বাজার মূল্য পদ্ধতির ভিত্তিতে ২০০৯ সাল থেকে আমরা গত ১০ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছি।’

এটি ‘আমাদের জন্য ভালো’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘চলতি বছরের ২৯ আগস্ট প্রকাশিত ‘স্পেকটেক্টর ইনডেক্স-২০১৯ ’ অনুসারে গত ১০ বছরে ১৮৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ এই তালিকার শীর্ষে রয়েছে।

স্পেকটেক্টর ইনডেক্স-এর বরাত দিয়ে মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘এই সময়কালে চীন ১৭৭ শতাংশ, ভারত ১১৭ শতাংশ, মালয়েশিয়া ৭৮ শতাংশ, অস্ট্রেলিয়া ৪১ শতাংশ, ব্রাজিল ১৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে।’

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান