বকশীগঞ্জ চেয়ারম্যান জাহাঙ্গীর হাসানের কবর জিয়ারত

S M Ashraful Azom
বকশীগঞ্জ চেয়ারম্যান জাহাঙ্গীর হাসানের কবর জিয়ারত
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ সদা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর হাসানের কবর জিয়ারত ও তার শোকাহত পরিবারকে সান্তনা প্রদান করা হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার বৃহস্পতিবার বিকালে সূর্যনগর গ্রামে তার কবর জিয়ারত করেন।

উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার কবর জিয়ারত ছাড়াও জাহাঙ্গীর হাসানের পরিবারের সদস্যদের সাথে একান্তে কথা বলেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কবর জিয়ারতের সময় রাজিউল হাসান লাভলু , রমেশ চন্দ্র রায়, সাইফুল ইসলাম রেজভী, রাশিদুল আল আমিন রঞ্জু, মোতালেব হোসেন, সাইফুল ইসলাম তালুকদার শাকিল, মো. রহমত আলী, আলভি তালুকদার সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হাসান (৫০) ঢাকার ইবনে সিনা হাসপাতালে মারা যান। চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করার কারণে তার জানাযায় অংশ নিতে পারেন নি বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। দুই মাস ধরে চিকিৎসা শেষে বৃহস্পতিবার ফিরে এসেই প্রথমেই জাহাঙ্গীর হাসানের কবর জিয়ারতে যান উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এদিকে আবদুর রউফ তালুকদারের বকশীগঞ্জে ফেরার খবর শুনে শতাধিক মোটর সাইকেলের একটি বহর শ্রীবরদী থেকে তাকে নিয়ে আসেন। 


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান