জেনা করা পাপ, তবে পর্ন সিনেমায় নয়, পাকিস্তানি পর্নস্টার নাদিয়া আলী

S M Ashraful Azom
জেনা করা পাপ, তবে পর্ন সিনেমায় নয়, পর্নস্টার নাদিয়া
সেবা ডেস্ক: ‘জেনা করা মহাপাপ, তবে পর্ন সিনেমায় নয়। কারন, পর্ন সিনেমায় অভিনয় করাকে আমি ভালো একটি পেশার অংশ হিসেবে দেখি’, এমন মন্তব্য করলেন পাকিস্তানি পর্নস্টার নাদিয়া আলি। ডেইলি পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। এসময় কাজ অব্যাহত রাখবেন বলেও জানান নাদিয়া।

নিজেকে বিশ্বাসী মুসলিম দাবি করে তিনি বলেন, পর্ন সিনেমায় অভিনয় করাটা তার প্রতিদিনের জীবনের অংশ। আনন্দ পাওয়া নয়, বরং পেশাদার অভিনেত্রী হিসেবে কাজটি করেন তিনি।

আরও পড়ুন:

সম্প্রতি হিজাব পরে পর্ন সিনেমায় অভিনয় করা নিয়ে পাকিস্তানের ট্রলের শিকার হন ২৫ বছর বয়সী নাদিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথাগত মুসলিম হিসেবে হিজাব পরার সিদ্ধান্ত নেই আমি। এর ফলে আমার ভিডিও’র দর্শক অনেক বেড়েছে।’

নাদিয়া শুরুতে ড্যান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে হয়ে ওঠেন পর্নস্টার। মাঝে এসকর্ট হিসেবে কাজ করেন পাকিস্তানে নিষিদ্ধ হওয়া এই অভিনেত্রী।

নাদিয়া স্বীকার করেন, পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে একজন মুসলিম হিসেবে নিজের বিশ্বাসের সঙ্গে মাঝে মাঝে দ্বন্দ্ব তৈরি হয় তার। ভবিষ্যতে মডেল হিসেবেও কাজ করতে চান বলে জানান তিনি।

নাদিয়ার কাজ পছন্দ করেন না তার বাবা-মা। নাদিয়া বলেন, ‘অন্য আর দশটা বাবা-মায়ের মতো তারাও মেয়েকে পর্নস্টার হিসেবে দেখতে চান না। তবে তাদের সঙ্গে আমার চমৎকার সম্পর্ক রয়েছে। তারা আমাকে বোঝে এবং এসব ব্যাপারে অত্যন্ত খোলামেলা আলাপ করি আমরা।’

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান