সানন্দবাড়িতে একই বাড়িতে দফায় দফায় অগ্নোৎপাত

S M Ashraful Azom
সানন্দবাড়িতে একই বাড়িতে দফায় দফায় অগ্নোৎপাত

জামালপুর সংবাদদাতা: জামালপুরের সানন্দবাড়ির এক কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নোৎপাতের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১১ এপ্রিল দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি লম্বাপাড়ার কৃষক শহিদুল হক শহিদ (৫০)’র বাড়িতে।

এলাকাবাসি জানিয়েছেন-গত রাতে কৃষক শহিদের ঘরে ধানের গোলায় আগুন ধরে যায়।

তাৎক্ষণিকভাবে এলাকাবাসি আগুন নিয়ন্ত্রণে আনেন। পরদিন সকাল থেকে বিকেল ৪টার মধ্যে একই বাড়িতে বিভিন্ন জায়গা থেকে অন্তত ১০ বার আগুন ধরলে এলাকাবাসি একদিক দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও অপরদিক থেকে আগুনের সূত্রপাত হতে থাকে। কিন্তু আগুনের সূত্রপাতের কারণ জানা যাচ্ছে না।

এলাকাবাসি এই ঘটনাকে অলৌকিক আগুন বলে প্রচার করতে থাকে। খবর পেয়ে পাশের উপজেলা শেরপুরের শ্রীবর্দী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শনে আসে। ফায়ার সার্ভিসের কর্মী সাইফুল ইসলাম জানান-আগুনের সুত্রপাত জানতে পারেন নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান