বকশীগঞ্জ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রউফ তালুকদারের গণসংযোগ

S M Ashraful Azom
বকশীগঞ্জ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রউফ তালুকদারের গণসংযোগসেবা ডেস্ক:


বকশীগঞ্জ প্রতিনিধি
আসন্ন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গণসংযোগকালে বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন ব্যবসায়ী, বিশিষ্টজন ও সাধারণ ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া ও সমর্থন চান ।


এ সময় উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মানিক সওদাগর, সাবেক ভিপি আবদুল হালিম মন্ডল, শামসুল আলম, সাবেক ছাত্র নেতা জাহিদুল ইসলাম প্রিন্স, হিন্দু পরিষদের নেতা রমেশ চন্দ্র রায়, মোতালেব হোসেন, রাশিদুল আল আমিন রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য টানা চতুর্থবারের মত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন আবদুর রউফ তালুকদার। এর আগে তিনি ২য় , তৃতীয় ও চতুর্থ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে হ্যাট্রিক জয় পেয়েছেন। আগামি ১০ মার্চ প্রথম ধাপের নির্বাচনে বকশীগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

অপরদিকে শুক্রবার বিকালে নিলক্ষিয়া ইউনিয়নের বাজার এলাকায় স্থানীয় কর্মী সমর্থক ও ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবদুর রউফ তালুকদার। এ সময় তার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান