বকশীগঞ্জে ফুটবল টূর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

S M Ashraful Azom
 বকশীগঞ্জে ফুটবল টূর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণবকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ধাতুয়া কান্দা রূপসী বাংলা ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়া কান্দা গ্রামে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ধাতুয়া কান্দা নতুন বাজার একাদশ বনাম সুর্যনগর নঈম নগর একাদশের মধ্যে ফাইনাল খেলায় সুর্যনগর নঈম নগর একাদশ বিজয়ী হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, সমাজসেবক এমদাদুল হক এমদাদ, মুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, উপজেলা যুবলীগের আহবায়ক নেপাল চন্দ্র সাহা, সাবেক জিএস জাহিদুল ইসলাম প্রিন্স, খেলার আয়োজক আবদুল আউয়াল, বিএনপি নেতা রাশেদুজ্জামান সোনা প্রমুখ।


উত্তেজনাকর এই খেলা বিভিন্ন এলাকার প্রায় ১০ হাজার দর্শক উপভোগ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান