সুন্দরগঞ্জে উপজেলা নির্বাচন নিয়ে আ’লীগের বর্ধিত সভা

S M Ashraful Azom
সেবা ডেস্ক:
সুন্দরগঞ্জে উপজেলা নির্বাচন নিয়ে আ’লীগের বর্ধিত সভা

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা নির্বাচনের প্রার্থী নির্বাচন নিয়ে আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ আহবায়ক টিআইএম মকবুল হোসনের প্রামানিকের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’
লীগ সিনিয়র যুগ্ম আহবায়ক আফরুজা বারি, যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র আব্দুল্লাহ্ আল-মামুন, সাজেদুল ইসলাম, রেজাউল আলম রেজা, আশরাফুল ইসলাম লেবু, আশরাফুল ইসলাম রঞ্জু, হাফিজা বেগম কাকলী, আব্দুল আজিজ সরকার মিন্টু, মেহেদী মোস্তফা মাসুম প্রমূখ।

 যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম লেবু জানান, কেন্দ্রীয় নিদের্শনা মোতাবেক প্রতিটি উপজেলা হতে ৩ জন করে চেয়ারম্যান প্রার্থীর নাম তালিকা চেয়েছেন। সে লক্ষ্যে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, দিনব্যাপী বর্ধিত সভা চলেছে। কিন্তু এখন কোন সিন্ধান্ত চূড়ান্ত হয়নি। এ রির্পোট লেখা পর্যন্ত বর্ধিত সভা চলছিল।

 উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগের মনোনীয় প্রত্যাশীরা হচ্ছেন, উপজেলা আ’লীগ আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক, রেজাউল আলম রেজা, আশরাফুল ইসলাম লেবু, মেহেদী মোস্তফা মাসুম, আ’লীগ নেতা জহুরুল হক সরদার, মশিউর রব্বনী আপেল, খয়বর হোসেন মওলা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান