কালিহাতীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

S M Ashraful Azom
সেবা ডেস্ক:
কালিহাতীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


মনির হোসেন, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম’এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১৩৩ টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকেয়া খাতুন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক মীর আনোয়ার হোসেন, আবু মোহাম্মদ জিন্নাহ, আব্দুছ ছালাম, হোসেন আলী, সালেহা বেগম, এ.বি.এম নূরুল আলম খসরু, অনামিকা খন্দকার, মোহাম্মদ সেলিম মিয়া ও রীতা সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান