কুড়িগ্রামে লেখক সৈয়দ শামসুল হকের ২য় মৃত্যু বার্ষিকী পালিত

S M Ashraful Azom
কুড়িগ্রামে লেখক সৈয়দ শামসুল হকের ২য় মৃত্যু বার্ষিকী পালিত
সৈয়দ শামসুল হকের সমাধীতে পুষ্পার্ঘ অর্পন করছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। তার জন্ম শহর কুড়িগ্রামে নানা কর্মসূচীর মধ্য দিয়ে লেখকের ২য় মৃত্যু বার্ষিকীর দিনটি পালন করে এখানকার মানুষজন।

সৈয়দ শামসুল হকের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারী কলেজ চত্বরে তার সমাধীতে প্রথমে পুষ্পার্ঘ অর্পন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। পরে একে একে তার সমাধিতে পুষ্পার্ঘ অর্পন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম জেলা শাখা, কুড়িগ্রাম সরকারী কলেজ, আইনজীবি সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন। পুষ্পার্ঘ অর্পন শেষে নিরবতা পালন ও রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

মোনাজাত শেসে জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন এর নেতৃত্বে একটি শোক র‌্যালী শহর প্রদক্ষিন করে। র‌্যালী শেষে কালেক্টরেট ভবনে স্বপ্ন কুড়ি মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৈয়দ হক ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লেখকের শেষ ইচ্ছে অনুযায়ী তার জন্ম শহর কুড়িগ্রামের সরকারী কলেজ চত্বরে সমাধিস্থ করা হয়।

⦽প্রকাশকাল: ২৭-সেপ্টেম্বর-২০১৮-১৯:৫২  ⇘সংবাদদাতা: ডাঃ জি এম ক্যাপ্টেন

ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান