বকশীগঞ্জ সরকারি কেইউ কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:
  
জামালপুরের বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ (কেইউ) কলেজের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান বুুধবার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কলেজের উদ্যোগে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক পরিতোষ চন্দ্র দাস। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন।

হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ফসিউল আহমেদের সভাপতিত্বে এবং প্রভাষক আফরোজা আক্তার ও প্রভাষক আশরাফ হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে এসময় বক্তৃতা করেন

 প্রভাষক আসলাম হোসেন, প্রভাষক আরিফুল ইসলাম, প্রভাষক সোলাইমান হোসেন জুয়েল , প্রভাষক মোস্তাফিজারা মনি, বকশীগঞ্জ কেইউ কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজা, শিক্ষার্থী আবু রায়হান প্রমুখ।

নবীন বরণ অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৬৪৬ শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।

নবীন বরণ অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক , দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপসি'ত ছিলেন। 

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান